ভয়ের বাতাবরণ তৈরি করবেন না,ইডিকে তুলোধনা সুপ্রিম কোর্টের

খবর লাইভ  : অবিজেপি শাসিত রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এতদিন এই অভিযোগে সরব ছিল বিরোধীরা। এবার ইডিকে একই কথা বলে ‘সাবধান’ করল শীর্ষ আদালত।
ছত্তীসগড়ের মদ দুর্নীতি মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি এসকে কাউল ও বিচারপতি এ আমানুল্লার বেঞ্চ ইডির উদ্দেশে বলেন, আপনারা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না৷ এটা আপনাদের সংস্থার সুনামের জন্য খুব একটা ভাল উদাহরণ হচ্ছে না।

আরও পড়ুন : অনড়  শিবকুমার, কর্ণাটকের অধিকাংশ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী চান
বাংলা, ছত্তীসগঢ়-সহ একাধিক অবিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তা নিয়ে ছত্তীসগঢ় সরকারের একটি মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থাকে ‘সাবধান’ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সংস্থাকে জানাল তদন্তের স্বার্থে ভয়ের পরিবেশ তৈরি করা সমীচীন নয়।
ছত্তীসগঢ় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল একটি মামলার প্রেক্ষিতে রাজ্যের আবগারি দফতরের একাধিক আধিকারিককে হুমকি দিচ্ছেন ইডি আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও মদ কেলেঙ্কারিতে জড়িত, এই অভিযোগ করে ইডি একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। এই নিয়ে মামলার শুনানিতে বিচারপতি এসকে কৌল এবং বিচারপতি আমানুল্লার ডিভিশন বেঞ্চ ইডির উদ্দেশে বলে, ‘‘এ ভাবে ভয়ের পরিবেশ তৈরি করা বাঞ্ছনীয় নয়।’’

আদালতে ছত্তীসগঢ় সরকারের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন,‘‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অস্থির ভাবে কাজ করছে। তদন্তে নেমে তারা আবগারি আধিকারিকদের হুমকি দিচ্ছে।’’ একে তিনি ‘ভয়াবহ অবস্থা’ বলেও মন্তব্য করেন। যদিও ইডির তরফে সওয়ালকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এই অভিযোগ মানতে চাননি। তিনি জানান, শুধুমাত্র মদ কেলেঙ্কারি সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। তার বেশি কিছু নয়। দুই পক্ষের মতামত শোনার পর সুপ্রিম কোর্ট রীতিমত ইডিকে তুলোধনা করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago