মাহির কাছে কেন অটোগ্রাফ নিয়েছিলেন, বলতে গিয়ে আবেগে ভাসলেন সানি

খবর লাইভ : ধোনিও পাল্টা সানির জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ধোনির কাছে অটোগ্রাফ নিয়েছিলেন সানি, সেই নিয়ে মুখ খুললেন তিনি।

রবিবার চিপকে আইপিএলে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় দেখা গেল এক সেরা মুহূর্ত। ম‍্যাচ শেষে সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা। সেই সময় ধোনিদের চলার পথে চলে আসেন সঞ্চালকরাও। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে আইপিএল-এ সম্প্রচারকারী চ্যানেলে সানি বলেন, “আমি যখন জানতে পারি যে, চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি চিপকে একটা ল্যাপ নেবে, তখনই আমি ঠিক করে নিই যে, বিশেষ মুহূর্ত তৈরি করতে হবে। তাই আমি ছুটে গিয়েছিলাম মাহির অটোগ্রাফ নেওয়ার জন্য। চিপকে ওর শেষ হোম ম্যাচ ছিল। যদিও সিএসকে প্লেঅফে কোয়ালিফাই করলে, ও আবার এখানে খেলার সুযোগ পাবে। তুবও আমি চেয়েছিলাম বিশেষ কিছু করতে। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে, ক্যামেরা ইউনিটের থেকে একটা মার্কার পেন পাই। আমি মাহির কাছে গিয়ে, ওকে অনুরোধ করি আমার জামায় অটোগ্রাফ দেওয়ার জন‍্য। ও কী সুন্দর ভাবে তা গ্রহণ করে নেয়। আমার কাছে ভীষণ আবেগি মুহূর্ত ছিল। কারণ ওর ভারতীয় ক্রিকেটে বিরাট অবদান।” আর এই কথা বলতে বলতে আবেগে ভাসেন গাভাসকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago