ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ কপিল সিব্বলের

খবর লাইভ : যন্তর মন্তরে এখনও অব্যাহত কুস্তিগীরদের ধরনা ।এরই মধ্যে কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলমান তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যসভার সদস্য কপিল সিব্বল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে কুস্তিগীরদের হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল ।

মঙ্গলবার টুইট করে সিব্বল বলেন”কুস্তিগীরদের যৌন নির্যাতনের তদন্ত চলছে। তবে কিছু তদন্ত অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য, আর কিছু অভিযুক্তকে বাঁচানোর জন্য। এই তদন্ত যে ঠিক কিভাবে চলছে তা আমরা জানি!”

প্রসঙ্গত, দিল্লি পুলিশ শুক্রবার আদালতকে জানিয়েছে যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ সিং এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।দিল্লি পুলিশ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফ আই আর ও করেছে । সুবিচারের আশায় কুস্তিগীররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথাও বলেছে। এরইমধ্যে কপিল সিব্বলের এই টুইট বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago