টানা পাঁচদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ!

খবর লাইভ : সোমবার ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গ। তাতে ক্ষণিকের স্বস্তি মিললেও মঙ্গলের সকালেও ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী।তবে এরই মধ্যে স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর।মঙ্গল থেকে টানা পাঁচদিন চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে। সে দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বিহার থেকে ছত্তীসগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়ার গতি কমে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার ফের বাড়তে পারে ঝোড়ো হাওয়ার বেগ। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার এবং শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago