খবর লাইভ : একবার মাউন্ট এভারেস্টে শৃঙ্গে পা রাখার কৃতিত্ব আগেই ছিল। সেখানে এক-দুবার নয়, ২৬ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন ৪৬ বছরের এক নেপালী পর্বতারোহী। এর আগে ২৫ বার এভারেস্ট জয় করে এসেও মন ভরেনি তাঁর। তাই ২৬ বার সেই একই শৃঙ্গে পা রেখে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নজির গড়লেন নেপালী পর্বাতারোহী পাসাং দাওয়া শেরপা। গত রবিবার ২৬ বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।এর আগে নেপালী পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।
প্রসঙ্গত, পাসাং এবার একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছন।আপাতত সমতলে নেমে আসছেন তাঁরা। শারীরিকভাবে এভারেস্টজয়ীরা সুস্থ আছেন বলে জানা গেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…