মর্মান্তিক! সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে  মৃত্যু ৫ শ্রমিকের

খবর লাইভ : সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মর্মান্তিক পরিণতি পাঁচ শ্রমিকের। বিষাক্ত গ্যাসে প্রাণ গেল তাঁদের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের পার্বণী জেলায়। পুলিশ সূত্রে খবর, মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে পার্বণী জেলার সোনপথ থানা এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন ৬ শ্রমিক। কিন্তু সেই সেপ্টিক ট্যাঙ্কে নামার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাঁদের নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করান। কিন্তু সেখানে ছ’জনের মধ্যে পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অন্য শ্রমিকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সোনপথ থানার পুলিশ। যাঁরা সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন, তাঁরা পর্যাপ্ত সুরক্ষা নিয়ে নেমেছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago