কর্ণাটক হাতছাড়া! মুখ গোমড়া গেরুয়া শিবিরের একাংশের

খবর লাইভ : কর্নাটক কার্যত হাতছাড়া বিজেপির। প্রাথমিক ট্রেন্ড দেখে ইতিমধ্যেই মুখ গোমড়া গেরুয়া শিবিরের একাংশের। তবে কী ম্যাজিক ফিগার কি পাবে কংগ্রেস? শেষ পাওয়া খবর অনুযায়ী, কংগ্রেস এগিয়ে ১১৮টি আসনে। সেই জায়গায় বিজেপি এগিয়ে ৭৫ আসনে। ভোটের যাবতীয় হিসাব নিকাশের মধ্যেই কর্নাটকে বিজেপির একটি স্থানীয় ক্যাম্প অফিসে ঘটল অবাক কাণ্ড। শনিবার কর্নাটকের সিগগাঁওতে বিজেপির ক্যাম্প অফিসে একটি সাপ ঢুকে পড়ে। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আর সাপ দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরের এই ক্যাম্প অফিসে। আতঙ্কে চিৎকার করে ওঠেন অনেকেই।

শুরু হয়ে যায় দৌড়াদৌড়িও। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাপটিকে উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, সিগগাঁও আসনের দিকে নজর রয়েছে গোটা দেশের। সেখানে বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সেখানে কংগ্রেসের প্রার্থী ইয়াসিক আহমেজ খান পাঠান।

আর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ভোট গণনার চলাকালীনই পরাজয় স্বীকার করলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোট গণনা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোম্মাই বলেন, “প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারিনি। সম্পূর্ণ ফলাফল প্রকাশ পাওয়ার পরে আমরা এই ফলাফল নিয়ে বিশদে বিশ্লেষণ করব।” তিনি আরও বলেন, “আমরা এই ফলাফলকে সামনে রেখে লোকসভা নির্বাচনে ফিরে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে পারব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago