এখনও জ্বলছে পাকিস্তান,ইমরানকে আজই পেশ করা হবে আদালতে

খবর লাইভ : ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার পর থেকেই পথে নেমেছেন তাঁর সমর্থকেরা। চলছে ভাঙচুর, সরকারি দফতর ঘেরাও। পরিস্থিতি এমনই যে, ইমরান সমর্থকদের রোষের হাত থেকে রেহাই পেল না পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরও। রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকেরা। শুধু রাওয়ালপিন্ডিই নয়, পেশোয়ারের সেনাশিবির এবং লাহোর, করাচির সেনানিবাসেও হামলায় হয়। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তারের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কোথায় রাখা হয়েছে, তা জানা গেছে।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থান সম্পর্কে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি সূত্র গতকাল মঙ্গলবার ডনকে বলে, তাঁকে ব্যুরোর রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে রাখা হয়েছে।এনএবির সূত্র জানিয়েছে, ইমরান খানকে ‘ভালো জায়গায়’ রাখা হয়েছে। তাঁর সঙ্গে ‘রূঢ় আচরণ’ করা হবে না।
ইমরান খানকে আজ বুধবার দুর্নীতি দমন আদালতে হাজির করা হবে বলে এনএবির সূত্র জানিয়েছে। তাঁর রিমান্ড চায় এনএবি।এনএবির এক বিবৃতিতে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। অনুসন্ধান ও তদন্তের মতো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ দিকে ইমরানের গ্রেফতারির প্রতিবাদে পাকিস্তান জুড়ে যে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থামার কোনও ইঙ্গিত নেই। রাতে সাময়িক বিরতির পর বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ইসলামাবাদে তাঁর সমর্থকদের জড়ো হতে নির্দেশ দিয়েছে পিটিআই। ইসলামাবাদে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। ইমরান মুক্তি না পাওয়া পর্যন্ত পিটিআই রাস্তায় থাকবে বলে জানিয়ে দিয়েছে। ফলে নতুন করে গোলমাল বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago