খবর লাইভ : বাংলার মুকুটে নতুন পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে রবিঠাকুরের শান্তিনিকেতন। এমন খবরই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে ইউনেস্কো।
শান্তিনিকেতন! কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণকেন্দ্র। যা প্রতিটি বাঙালির হৃদয়ের পছন্দের।সেই শান্তিনিকেতনই এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।
টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে আরও একধাপ এগোল। যদিও এবিষয়ে রাজ্যের তরফে কিছু জানানো হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…