খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশ মুলতুবি রেখেছিল সুপ্রিম কোর্ট। নেই নির্দেশের ভিত্তিতে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার ফের সব জেলার স্কুল পরিদর্শকদের নির্দেশ পাঠাল পর্ষদ। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পাওয়া না পর্যন্ত নবম ও দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ বাতিল হবে না।
আরও পড়ুন : পাঞ্জাবকে ৫ উইকেটে হারাল কলকাতা
সোমবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ জারি করে জানায়, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে নবম-দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ বৈধ থাকবে। যতক্ষণ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসে, ততক্ষণ মধ্যশিক্ষা পর্ষদের সব নিয়োগপত্র বৈধ থাকবে।
গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্ট নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত চাকরি এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে, তা মুলতুবি রাখা হচ্ছে। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের চাকরি আপাতত বাতিল হচ্ছে না। কলকাতা হাই কোর্টের মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের অভিযোগ কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কিছু কর্মী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…