খবর লাইভ : কোকেন-সহ নেশাদ্রব্য রাখায় গ্রেফতার এক পেশাদার ফুটবলার, প্রায় ১০০ কিলোগ্রাম কোকেন পাওয়া গেছে তার থেকে সঙ্গে ছিলেন তার বান্ধবী, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। মার্টিনিকিউয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ২৯ বছরের মিডফিল্ডারের তল্লাশির সময়, সুটকেস থেকে ১০০ কিলোগ্রাম কোকেন পাওয়া গিয়েছে । ধৃত ফুটবলারের নাম জঁ ম্যানুয়েল নেদ্রা।
প্যারিসের বিমানবন্দর থেকে নেদ্রা এবং তার বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে। নেদ্রা এবং তার বান্ধবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করানো হবে। প্যারিসের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে বান্ধবীকে নিয়ে ফ্রান্সে এসেছিলেন নেদ্রা। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের কাছে তার গতিবিধি আচরণ দেখে সন্দেহ হয়। বান্ধবী-সহ তাকে আটক করে তল্লাশি হয়, আর সেই সময় তার সুটকেস থেকে ১০০ কিলোগ্রাম কোকেন পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ মাদক। তিনি কোথা থেকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন সে সব জানার চেষ্টা করছে পুলিশ।
২০১২ সালে মার্টিনিকিউয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নেদ্রার। এখন তিনি নিজের দেশেই প্রথম ডিভিশনের ক্লাব ইগলন ডু ল্যামেন্টিনের হয়ে খেলেন। ২০১৭ সালে কনকাকাফ গোল্ড কাপেও দেশের হয়ে খেলেছিলেন নেদ্রা। প্রাথমিক ভাবে নেদ্রার পাশে দাঁড়িয়েছে তার ক্লাব। তারা জানিয়েছেন, ‘‘আমাদের একজন ফুটবলারকে মাদক পাচারের অভিযোগে প্যারিসে গ্রেফতার করা হয়েছে। নেদ্রা সত্যিই জড়িত কি না, তা আমরা জানি না। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা ওর পাশে রয়েছি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…