গোপন ব্যালটে ভোটাভুটি নিয়ে ফের চরম বিশৃঙ্খলা মুর্শিদাবাদে

খবর লাইভ : পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে, ফের বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই অশান্তি চরমে ওঠে। মারধর থেকে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। অশান্তির এই আবহে, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বাটলারের ৯৫ ব্যর্থ, রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

হাতাহাতি, ধাক্কাধাক্কি, থেকে চেয়ার ছোড়াছুড়ি। তুমুল চিৎকার। এমনকি ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের সামনেই চরম বিশৃঙ্খলা। ব্যালট বাক্স ঘিরে তৃণমূল কর্মীদের বচসা। শনিবারের পর, রবিবারও পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ঘিরে বিশৃঙ্খলা দেখা দিল মুর্শিদাবাদে। বহরমপুর স্টেডিয়ামে ভোটাভুটি শুরু হতেই চরমে ওঠে অশান্তি। এক বুথে অশান্তি থামতেই, তা ছড়িয়ে পড়ে অন্য বুথে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় পুলিশকে।
রেজিনগর বিধানসভার অন্তর্গত রামপাড়া এক ও রামপাড়া দুই নম্বর বুথ থেকে অশান্তির সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছয় যে, কোথাও ভোট বন্ধ করে দিতে হয়। কোথাও আবার ভোট বয়কট করেন তৃণমূলের কর্মীরাই। যখন, এই অশান্তি চলছে, তখন পাশের তাঁবুতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়ার বার্তার পরও, ভোটাভুটি নিয়ে অশান্তির এই আবহেই, দলীয় নেতা-কর্মীদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘১০ শতাংশ এমনও রয়েছে যারা চাইবে যে ভাই এই প্রার্থী আমাদের পছন্দ নয়। একে কোন ভাবে জিততে দেওয়া যাবে না। তাহলে একটা গোজ প্রার্থী গুঁজে দিই। অনেকে ভাবতেই পারে যে আম চিহ্ন, কলা চিহ্ন, গাছ চিহ্ন, হাত চিহ্ন, বেগুন ছিন্ন, নৌকা চিহ্ন, বিভিন্ন চিহ্ন আছে। আমি দাঁড়িয়ে যাব, নির্দল হয়ে জিতব, তারপর আবার তৃণমূলে ঢুকে যাব, কোনও একটা দাদা বা দিদির পা ধরে। তৃণমূলের জন্য আজীবন আপনার দরজা বন্ধ।’ পাশাপাশি যারা ভোট দিতে পারেননি তাঁদেরকে নামের তালিকা সরাসরি তাঁর কাছে দেওয়ার বার্তাও দিয়েছেন অভিষেক।
কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদার পর মুর্শিদাবাদেও, তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে অশান্তি চরমে উঠেছে। যারপরই অভিষেকের কড়া হুঁশিয়ারি, ‘দল  যাকে সিম্বল দেবে বা প্রার্থী করবে, আপনার ভালোলাগুক মন্দজ লাগুক, আপনি যদি দলীয় শৃঙ্খলা মেনে আগামিদিনে কাজ করতে চান, কাঁধে করে, ঘাড়ে করে নিয়ে বৈতরণী পার করতে হবে।’ যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূল দুষ্কৃতীদের পার্টি, যারা দলের ভোট নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা পঞ্চায়েত ভোট কীকরে নিয়ন্ত্রণ করবে?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago