বাটলারের ৯৫ ব্যর্থ, রাজস্থানকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ

খবর লাইভ : ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রান করে রাজস্থান।

রবিবার আইপিএল-এর দ্বিতীয় ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন সঞ্জু স‍্যামসনের দলকে ৪ উইকেটে হারাল হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে অর্ধশতরান অভিষেক শর্মার। ব‍্যর্থ জস বাটলারের ৯৫। ব‍্যর্থ চ‍্যাহালের চার উইকেট।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস জস বাটলারের। ৯৫ রান করেন তিনি। ৩৫ রান করেন যশস্বী জসওয়াল। ৬৬ রানে অপরাজিত অধিনায়ক সঞ্জু স‍্যামসন।হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং জনসেন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে অর্ধশতরান করেন অভিষেক শর্মা। ৫৫ রান করেন তিনি। ৩৩ রান করেন আনমোলপ্রীত সিং। ৪৭ রান করেন ত্রিপাঠী। রাজস্থানের হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রবীচন্দ্রন অশ্বীন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago