খবর লাইভ : বিশ্ব ব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে অজয় বঙ্গাকে নির্বাচিত করেছে।
ফেব্রুয়ায়িতে অজয় বঙ্গাকে বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তাতে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিয়েছে সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ পেয়েছেন। এর আগে জেনারেল আটলান্টিক নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয় বঙ্গা। অতীতে মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্বও সামলেছিলেন।তাঁরই নেতৃত্বে বিশ্ব দরবারে মাস্টারকার্ডের ব্যাপ্তি ঘটে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইউএস-ইন্ডিয়া সিইও ফোরাম-এর মতো অলাভজনক সংস্থারও সদস্য তিনি। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।
বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভারতীয়-আমেরিকান অজয়কে নির্বাচিত করেছে।
গত ফেব্রুয়ায়িতে অজয়কে বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাতে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিল সংস্থার কার্যনির্বাহী পরিষদ। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ পেলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…