মমতার পাড়াতেই মহামিছিলের ডাক, শর্তসাপেক্ষে অনুমোদন হাইকোর্টের

খবর লাইভ : কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলনের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। এবার আন্দোলনকে জোরদার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রথমে রাজ্যের তরফে অনুমোদন না মিললে হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। এমনকি রাজ্যের তরফে রুট বদলের নির্দেশ দেওয়া হলেও তা মানতে চাননি সরকারি কর্মচারিরা। বৃহস্পতিবার আন্দোলনকারীদের পূর্ব প্রস্তাবিত রুটেই মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।
গত কয়েক সপ্তাহ ধরেই ডিএর দাবিতে আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মচারিরা। এই মুহুর্তে সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে রাজ্যের সঙ্গে বৈঠকে বসে সরকারি কর্মচারিরা। বৈঠকের পর সরকারি কর্মচারিদের বক্তব্য ছিল বৈঠকের নিটফল শূন্য। রাজ্য সরকার বকেয়া মহার্ঘভাতা মেটানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি। সেইসঙ্গে আগামী ৬ মে মহামিছিলের কর্মসূচির কথাও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক দিলের সরকারি কর্মচারীরা।
এর আগেই অবশ্য ভাস্কর ঘোষ জানিয়েছিলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে দিয়ে মিছিলও যাবে ডিএ আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল নিয়ে অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তিনটি বিক্লপ রাস্তায় কথা বলা হয়। সেই বিকল্প পথের আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago