খবর লাইভ : ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত জোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে।
মে মাসের প্রথম সপ্তাহেই ফের মধ্যবিত্তের পকেটে ধাক্কা।এবার ছ্যাঁকা দেবে মুরগির মাংস। মূল্যবৃদ্ধির আঁচে হাত পুড়ছে সাধারণ মানুষের। কলকাতায় কেজি প্রতি মুরগির মাংসের দাম এদিন ছুঁয়ে ফেলেছে ২৪০ টাকা কেজি। কোথাও কোথাও আবার রেট রয়েছে ২৫০ টাকা কেজিও।
বুধবার কলকাতার বিভিন্ন স্থানে চিকেনের দাম কার্যত আগুন। শহরে মুরগি কেজি প্রতি রয়েছে ২৫০ টাকার কাছাকাছি। আবার গোটা মুরগির দাম রয়েছে ১৬৫ টাকা কেজি। অক্ষয় তৃতীয়া ও ইদের দিনেও দাম ছিল প্রায় কাছাকাছিই। মঙ্গলবার আবার শহরতলিতে চিকেনের দাম ছিল ২৪০ টাকা কেজি। গোটা মুরগির কেজি প্রতি দাম ছিল ১৬০ টাকার কাছাকাছি।
বিক্রেতাদের বক্তব্য, পাইকারি দামে বদলের জেরেই বেড়েছে মুরগির মাংসের দাম বেশি। তাঁরা যে দামে মুরগি কিনছেন, তার উপর সামান্য লাভ রেখেই বিক্রি করছেন তাঁরা।
অন্যদিকে, মুরগি পালকদের দাবি পোলট্রির খাবারের দাম ক্রমেই বেড়ে চলেছে। দামি হচ্ছে ভুট্টার দানার মতো খাবার। এই শস্যটির দাম বিগত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। যার ফলে মুরগি ছোট থেকে বড় করার খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। তার জেরেই বাড়ছে মুরগির দাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…