তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণের বাড়িতে আয়কর হানা, দোসর হিসেবে পথে নামল ইডিও

খবর লাইভ : বিধানসভায় শুভেন্দু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বাড়িতে আয়কর যাবে’।হলও তাই।বুধবার সাতসকালে রায়গঞ্জের বিধায়ক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল আয়কর দফতর। কেন কী তথ্যের জন্য বিধায়কের বাড়িতে আয়কর হানা? তদন্তকারী সূত্রের দাবি, কৃষ্ণের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই এই অভিযান।

আরও পড়ুনঃ এবার ছ্যাঁকা দেবে মুরগির মাংস, ২৭০ টাকা কেজি ছুঁল দাম!

২১-এর বিধানসভা নির্বাচন বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জয়ী হন কৃষ্ণ। পরে তিনি তৃণমূলে যোগ দেন। জনপ্রতিনিধি কৃষ্ণ কল্যাণ ব্যবসায়ী। তাঁর ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য জানতে কৃষ্ণের বাড়িতে হানা দেয় আয়কর।যদিও এব্যাপারে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু প্রশ্ন হল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই কী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির?
এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তাঁর জনভিত্তির প্রমাণ পেয়েছেন সবাই। এ সব দেখে বিজেপি ভয় পেতে শুরু করেছে। তাই কেন্দ্রীয় তদন্তকারীদের দিয়ে এই অভিযান।
প্রসঙ্গত, ২০২২ সালের মার্চ মাস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বিধানসভায় তাঁর বক্তব্যে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করছিলেন। সেই সময় শুভেন্দুর সঙ্গে বচসা হয় বিধায়ক বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিধানসভায় দাঁড়িয়েই কৃষ্ণ অভিযোগ করেন, শুভেন্দু যাওয়ার সময় তাঁকে বলে যান, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে।তাই সত্যি হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago