খবর লাইভ : বিজেপি নেতা খুনের প্রতিবাদে আগামিকাল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার একশোটি জায়গায় পথ অবরোধ কর্মসূচিরও ঘোষণা করেছেন বিরোধী দলনেতা৷
গতকাল রাতে ময়নায় বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইঞা খুন হন৷ তৃণমূলের বিরুদ্ধে দলের নেতাকে খুনের অভিযোগে সরব হয়েছেন ময়নার বিজেপি নেতা কর্মীরা৷
বিজেপি-র বুথ সভাপতিকে অপহরণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পূ্র্ব মেদিনীপুরের ময়না৷ এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ময়নায় পথ অবরোধ করে বিজেপি।
সেখানেই হাজির হয়ে আগামিকাল ময়নায় ধর্মঘটের ডাক দেন শুভেন্দু৷ পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারি হাসপাতালের বদলে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত করানোর দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…