অয়ন পুত্র অভিষেকের বান্ধবী ইমনের কোটি টাকার সম্পত্তি! দাবি ইডির

খবর লাইভ : নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হুগলির প্রোমোটার অয়ন শীলের পুত্র অভিষেকের ঘনিষ্ঠ ইমনের কাছ থেকে ১ কোটি টাকার সম্পত্তির হদিস। ইমন গঙ্গোপাধ্যায়কে জেরা করার পর এমন তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

দিন কয়েক আগেই ইমনকে তলব করেছিল ইডি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বাবাকে নিয়ে হাজিরও হন ইমন। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। ওই সময়ই ইমনের সম্পত্তি সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের দাবি,ওই টাকায় একটি ফ্ল্যাট কিনেছিলেন অয়ন। যদিও এই সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ইমন।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ১৯ মার্চ অয়নকে গ্রেফতার করা হয়। তার পর তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠ-এর ভূমিকাও নজরে আসে। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি।খুলেছিলেন একটি পেট্রোল পাম্পও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago