খবর লাইভ : সকালেই সুপ্রিম কোর্ট নিয়োগ মামলা থেকে সরিয়ে দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপর দুপুরে বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুপ্রিম কোর্টে পাঠানো তাঁর নথির প্রতিলিপি চেয়েছিলেন। সেই প্রশাসনিক নির্দেশের ওপরেও রাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে কটাক্ষ করে বলেন, ‘যুগ যুগ জিও সুপ্রিম কোর্ট’! এবং বলেন ‘যেভাবে এই মামলা আমার হাত থেকে সরিয়ে নেওয়া হল তাতে বাকি নিয়োগ মামলাও আমার হাতে থাকবে বলে মনে হয়না’। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য একেবারে শেষে, যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, ‘ব্যক্তিগত মনখারাপের কোনো জায়গা নেই, আমার পুরো মামলায় ছমাস সময় লেগেছে, নতুন যিনি বিচারপতি আসবেন তাঁর ৬০ বছরও সময় লাগতে পারে। এক একজনের কাজের পদ্ধতি, স্টাইল এক এক রকম’। বিচারপতির এই মন্তব্য ফের বিতর্ক তৈরি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…