খবর লাইভ : সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, শুক্রবার রাত বারোটার মধ্যে তার নথি চেয়ে পাঠিয়ে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানেই হাইকোর্টের বিচারপতির নির্দেশের ওপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার দুপুরে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন, রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে সাক্ষাৎকারের নথি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল তা আনাতে হবে। তিনি হাইকোর্টে নিজের চেম্বারে রাত বারোটা পনেরো পর্যন্ত অপেক্ষা করবেন এই নথির জন্য। আদালত সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের প্রেক্ষিতে রাতেই বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে। এরপর হাইকোর্টের বিচারপতির এই নির্দেশের উপর স্বতঃপ্রণোদিত স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…