খবর লাইভ : ফের পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । টটেনহ্যামের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করল এরিক টেন হাগের দল। দুই পয়েন্ট মাঠেই রেখে এলেন মার্কাস র্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজরা। এই ম্যাচ জিতলে শেষ চারে লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত হয়ে যেত রেড ডেভিলদের। তাছাড়া লিগ টেবিলে তিন নম্বরে উঠে আসা যেত। আপাতত নিউকাসল তিনে এবং ম্যান ইউ চার নম্বরে। যদিও ম্যান ইউ এক ম্যাচ কম খেলেছে।
খাতায় কলমে বড় দল টটেনহ্যাম। হ্যারি কেন, হিউং মিন সনের মতো তারকা আছে তাদের। কিন্তু সাম্প্রতিক কালে ডামাডোল চলছে উত্তর লন্ডনের ক্লাবে। প্রথমে কোচ আন্তনিও কন্তেকে ছাঁটাই করা হয়। তাঁর জায়গায় এ মরশুমের জন্য অস্থায়ী কোচ হিসেবে করা হয় ক্রিশ্চিয়ান স্টেলিনিকে। নিউকাসলের বিরুদ্ধে ছয় গোল খাওয়ার পর তাড়ানো হয় তাঁকেও। আপাতত তাঁর সহকারী রায়ান মেসনের হাতে দায়িত্ব বর্তেছে মরশুমের বাকিটা উতরে দেওয়ার জন্য। টটেনহ্যামের এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন। কিন্তু তা হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…