খবর লাইভ : সুপ্রিম কোর্টের নির্দেশে কয়লা পাচার কাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রকে ৪ দিনের নিজেদের হেফাজতে চায় সিবিআই। এরপরই বিকাশের আইনজীবী জানতে চান, তাহলে পঞ্চম দিন বিকাশের কী হবে। এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি সিবিআইয়ের আইনজীবী।
গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন। নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করতে চায় সিবিআই। আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে ৪৮ ঘণ্টা অন্তর বিকাশের স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয় আদালত। সেই নির্দেশ অনুসারে গত ৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করেন সিবিআইয়ের চিকিৎসক। ৩ সেপ্টেম্বর ফের সিবিআই জেলে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে সুপার বাধা দেন বলে অভিযোগ।যার জেরে সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানান, জেলে সমস্ত বন্দির প্রতি সমান আচরণ করতে হবে। সুপার বিনয় মিশ্রকে যে বাড়তি সুবিধা দিয়েছেন তা উদ্বেগের।
এই মামলায় গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছিলেন জেল সুপার। কিন্তু আদালত তাঁকে ক্ষমা করবে না। রাজ্যের সব থেকে বড় জেলের সুপারের এই আচরণ গ্রহণযোগ্য নয়। বিকাশ সুস্থ হওয়ার পরেও কেন তাঁকে হাসপাতালে রাখা হল? জেনে বুঝে বিকাশকে হাসপাতালে রেখে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন জেলের সুপার। তাকে বার বার হাসপাতালে পাঠিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছেন সুপার। সেই মামলাতেই এদিন জামিনে থাকা বিকাশ মিশ্রকে চারদিনের হেফাজতে চেয়েছিল সিবিআই, যা নাকচ করে দেন বিচারক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…