রামনবমীতে হাওড়া, রিষড়ায় অশান্তির তদন্তভার এনআইএ-কে দিল হাই কোর্ট

খবর লাইভ : রামনবমীতে হাওড়া, রিষড়া, ডালখোলায় গোষ্ঠী সংঘর্ষ ও অশান্তির ঘটনার তদন্তের ভার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা এনআইএ-কে দিল কলকাতা হাইকোর্ট।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানির পর বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে।
হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনা ঘটতেই পরদিন আদালতে গিয়ে শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে তাই উচ্চ আদালত হস্তক্ষেপ করুক। কিন্তু রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা একেবারেই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ার নেই।
দুই পক্ষের সওয়াল শোনার পর হাওড়া, হুগলির ঘটনা নিয়ে রিপোর্টও চেয়েছিল আদালত। তার পর মামলার রায়দান স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার রায়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago