খবর লাইভ : শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে। যার জেরে গ্রেফতারও করা হয় তাঁকে।এবার আরও এক মারাত্মক অভিযোগ উঠল ট্রাম্পের বিরুদ্ধে! কী সেই অভিযোগ?
ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মার্কিন সাংবাদিক এবং প্রাবন্ধিক ই জিন ক্যারল। ৭৯ বছর বয়সি ক্যারলের দাবি, নব্বই দশকের মাঝামাঝি ম্যানহাটনের একটি শপিংমলে তাঁকে যৌন নির্যাতন করেন ট্রাম্প। অভিযোগ, ওই শপিংমলের ট্রায়াল রুমে ক্যারলকে ধর্ষণ করেন তিনি। ক্যারলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল বাঁধা দেওয়ার চেষ্টা করলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক শক্তির কাছে হেরে যান তিনি।ইতিমধ্যেই মার্কিন আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের পর তাঁকে নিয়ে উপহাসও করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট।
২০১৯ সালে নিউ ইয়র্কের একটি প্রত্রিকায় প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন ক্যারল। সেখানে তিনি দাবি করেছিলেন, ট্র্যাম্পের আর্থিক এবং সামাজিক ক্ষমতার ভয়েই দীর্ঘদিন এই বিষয়ে মুখ খুলতে ভয় পেয়েছিলেন। যদিও ট্রাম্পের তরফে তাঁর আইনজীবী যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ক্যারল অর্থ এবং খ্যাতির লোভে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এইভাবে নিজের বইয়ের প্রচার চাইছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…