খবর লাইভ : ফের এক নক্ষত্রপতন। সংগীত জগতের অন্যতম তারকার জীবনাবসান। হ্যারি বেলাফন্টে। যাঁর কণ্ঠ ঝড় তুলেছিল একটা সময়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মঙ্গলবার ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।
১৯২৭ সালে ১ মার্চ হার্লেমে জন্মগ্রহণ করেন হ্যারি। তাঁর ঝুলিতে রয়েছে গ্র্যামি, এমি এবং টোনির মতো একাধিক বিশ্ববিখ্যাত পুরস্কার। পাঁচের দশকে নিজস্ব শৈলীতে লোকগান গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন হ্যারি। জাতিগত বিভেদের আগল ভেঙে দিয়েছিলেন হ্যারি বেলাফন্টে। ‘ব্যানানা বোট’, ‘জামাইকান ফেয়ারওয়েল’, ‘শেক শেক সেনোরা’, ‘জাম্প ইন দ্য লাইন’-র মতো অজস্র গান হ্যারি বেলাফন্টের ঝুলিতে। শুধু গায়ক হিসাবেই পরিচিতি পাননি বেলাফন্টে। আমেরিকায় বর্ণবৈষম্যের বেড়া ভাঙতে নিজের গানকে হাতিয়ার করেছিলেন শিল্পী। নাগরিক আন্দোলন অন্যমাত্রা পেয়েছিল তাঁর সুরময় সৃষ্টিতে।
একজন গায়ক হিসেবে সাফল্যের পর তাঁর কাছে সিনেমারও অফার আসে। এবং মিস্টার বেলাফন্টে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি হলিউডেও সাফল্য অর্জন করেছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…