মুম্বইকে ৫৫ রানে হারাল গুজরাট, নুর আহমেদের ঝুলিতে তিন উইকেট

খবর লাইভ : ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে গুজরাট।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেল গুজরাট টাইটান্স। এদিন রোহিতের মুম্বইকে ৫৫ রানে হারাল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটর হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট নুর আহমেদের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে গুজরাট। গুজরাটর হয়ে অর্ধশতরান শুভমন গিলের। ৫৬ রান করেন তিনি। ৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ১৩ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ডেভিড মিলার করেন ৪৬ রান। অভিনব মনোহর করেন ৪২ রান। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন অর্জুন তেন্ডুলকর, ব্রেনড্রফ, মেরিদিথ এবং কুমার কার্তিকে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে ৪০ রান করেন নেহাল। ৩৩ রান করেন গ্রিন। অধিনায়ক রোহিত শর্মা করেন ২ রান। ইশান কিষান করেন ১৩ রান। ২৩ রান সূর্যকুমার যাদবের। গুজরাটের হয়ে তিন উইকেট নুর আহমেদের। দুটি করে উইকেট নেন রশিদ খান এবং মহিত শর্মা। একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago