কালিয়াগঞ্জকাণ্ডে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে!

খবর লাইভ : কালিয়াগঞ্জকাণ্ডে নয়া মোড়। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন মামলাকারী। এর পাশাপাশি নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারীর আইনজীবীর তরফে সিবিআই তদন্তের কথাও বলা হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা।

অন্যদিকে কালিয়াগঞ্জ কাণ্ডে জাতীয় শিশু কমিশন বনাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন আবহে, আজ সোমবার সকালে এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর সঙ্গে দেখা করেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, রায়গঞ্জের এসডিও কিংশুক মাইতি। রায়গঞ্জের সার্কিট হাউসে হাজির রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্ক কানুনগো বলছেন তিনি তিনজন ডাক্তারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার মধ্যে দুজনে ছুটি থাকায় একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ এনসিপিসিআর চেয়ারপার্সন। তিনি জানান গোটা ঘটনা পর্যবেক্ষণ করার পর দিল্লি গিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। পাশাপাশি এনসিপিসিআর এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। ১৪৪ ধারা লঙ্খন করে এসে রাজ্যকে বদনামের ছক বলে পাল্টা অভিযোগ করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন । সূত্র মারফতে জানা যাচ্ছে আজ যখন জেলা প্রশাসনের কর্তারা সার্কিট হাউজে যান তখন ভিতর থেকে তালাবন্ধ করে দেওয়া হয়। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত কী রায় দেয় এখন সেটাই দেখার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

5 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

5 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

5 months ago