খবর লাইভ : সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে না।হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে সোমবার আবহাওয়ার কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ছাড়াও মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে।
বৃহস্পতিবারের পর থেকে উত্তরেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
চৈত্রের শেষ দিক থেকেই গ্রীষ্মের দাপট শুরু হয়েছিল বাংলায়। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র তীব্র উত্তাপে নাভিশ্বাস উঠছিল সকলের। বেশির ভাগ জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও ছাপিয়ে গিয়েছিল। এই হাঁসফাঁস গরম থেকে আপাতত কিছু দিন রেহাই মিলেছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কলকাতায় সে ভাবে বৃষ্টি না হলেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…