খবর লাইভ : মন্দিরে গিয়ে তৃষ্ণার্ত গৃহবধূ পানীয় জল চেয়েছিলেন সেখানে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারের কাছে। জলে ঘুমের ওষুধ মিশিয়ে বধূকে সজ্ঞাহীন করে ধর্ষণের অভিযোগ উঠল ওই দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে।
জানা গিয়েছে, গত সোমবার, ১১ এপ্রিল লাভপুরের ফুল্লরা মন্দিরে বছর চারেকের মেয়েকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ওই বধূ। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত বোধ করলে তিনি মন্দিরে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারের কাছে পানীয় জল চান। অভিযোগ, তৃষ্ণার্ত গৃহবধূকে পানীয় জলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাঁকে মন্দির সংলগ্ন গেস্ট হাউসে অসুস্থ আত্মীয়র পরিচয় দিয়ে নিয়ে গিয়ে পালা করে ধর্ষণ করে ওই দুই সিভিক ভলান্টিয়ার।
প্রথমে লজ্জায় ওই গৃহবধু এই ঘটনার কথা কাউকে জানাতে পারেনি। পরে স্বামীকে গোটা ঘটনার কথা জানান। বুধবার সন্ধ্যায় লাভপুর থানায় ওই দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই বধূর স্বামী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…