খবর লাইভ : নবান্নে দীর্ঘ বৈঠকেও মিলল না রফাসূত্র। শুক্রবার বৈঠক শেষে বাইরে বেরিয়ে নবান্নের প্রতিনিধিরা জানালেন “বৈঠক পুরোপুরি ব্যর্থ।” এই ‘নিস্ফলা’ বৈঠকের পর আগামী ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিন নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং অর্থসচিব। মহার্ঘ ভাতা প্রসঙ্গে এই বৈঠকে রাজ্যসরকারের তরফে জানানো হয়, সংস্থান হলে বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে। তবে আন্দোলনকারীদের দাবি, সরকারের কাছে যথেষ্ট তহবিল থাকলেও ডিএ নিয়ে গড়িমসি করা হচ্ছে। এপ্রসঙ্গে বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যের তরফে সব বিষয়ে কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমরা তথ্য দিয়ে দেখিয়েছি, রাজ্যে তহবিলের অভাব নেই।” এরপরই বকেয়া ডিএর দাবি আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ভাস্কর ঘোষ। আগামী ৬ মে কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলেছেন মঞ্চের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ডিএ নিয়ে রাজ্য কর্মচারী সংগঠনক এবং রাজ্যকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে রাজ্যকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…