১৯ জুন পর্যন্ত ফের জেল হেফাজত, কীভাবে সংশোধনাগারে ‘আংটি’! পার্থকে ভর্ৎসনা আদালতের

খবর লাইভ:তিনি প্রভাবশালী। আর সেকারণেই জেলের মধ্যেও তিনি আংটি পরে রয়েছেন। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জেলের মধ্যে আংটি পরা নিয়ে আদালতে প্রশ্ন তুললো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় আলিপুর আদালতের শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর শুনানি চলাকালীন আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। সেখানেই প্রাক্তন মন্ত্রীর হাতে আংটি দেখিয়ে আদালতে তাঁকে ‘প্রভাবশালী’ বলে মন্তব্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

এদিন ইডির আইনজীবী আদালতে সাফ জানান, জেলের নিয়ম অনুযায়ী সংশোধনাগারে থাকাকালীন কোনও অলঙ্কার পরা যায় না। তবে পার্থ চট্টোপাধ্যায় নিজেই সেই নিয়মভঙ্গ করেছেন। আর এতেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। তবে বুধবার শুনানি শুরু হওয়ার পরই আলিপুর আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর হাতের আঙুল দেখাতে বলেন। আর বিচারকের কথা শুনেই পার্থ হাত তুলে দেখান। আর সেই প্রসঙ্গেই ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর হাতের আংটি দেখেই বোঝা যাচ্ছে, এসব দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা প্রভাবশালী, আর সেকারণেই তিনি জেলের ভিতর হাতে আংটি পরে রয়েছেন।

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানতে চান, গ্রেফতার করার সময়ে প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খোলা হয়েছিল কি না। উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন, জেলের এই নিয়ম উনি জানবেন কীভাবে? যদিও এই প্রসঙ্গে বিচারক পাল্টা বলেন, উনি তো আইনের সবটুকু জানেন বলে দাবি করেন। তাহলে সংশোধনাগারে থাকাকালীন কীভাবে তিনি আংটি পরলেন তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন। তবে এদিন জেল কোডের বিভিন্ন ধারার উল্লেখ করে ইডির আইনজীবী জানান, জেলে যাওয়ার পর সমস্ত অলঙ্কার খুলে ফেলাই নিয়ম। তারপরও একজন অভিযুক্ত কী ভাবে গয়না পরে জেলে দিন কাটাতে পারেন?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago