খবর লাইভ : “তুই বাঁচবি তো?” ঠিক এই ভাষাতেই এবার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পেলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। খুব স্বাভাবিক ভাবেই অজানা নম্বর থেকে এমন মেসেজে আতঙ্কিত হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ। স্বামীকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন অপরূপা। অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অম্লান দত্ত নামের এক বিজেপি নেতাকে গ্রেফতার করে।
ঘটনা ঠিক কী? মঙ্গলবার ঠাসা কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। সব কাজ সেরে রাত প্রায় ১০টা নাগাদ রিষড়ার বাড়িতে ফেরেন সাংসদ। অভিযোগ, রাত ১০টা বেজে ২৭ মিনিট নাগাদ একটি অপরিচিত নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে লেখা, “তুই বাঁচবি তো?” রাত প্রায় ১ টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরেন সাংসদের স্বামী শাকির আলি। বাড়ি ফিরে দেখেন, আড়াই বছরের মেয়েকে জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী। চোখেমুখে রীতিমতো আতঙ্কের ছাপ। কান্নাকাটি করছিলেন সাংসদ।
বিষয়টিকে হালকাভাবে না নিয়ে এরপর রাতেই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। রাতে শ্রীরামপুর থানায় মেইল করা হয় গোটা বিষয়টা। আজ, বুধবার সকালে হার্ড কপি জমা দেওয়া হয়েছে। এদিকে সাংসদের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ফোন নম্বর ধরে খোঁজ মেলে অম্লান দত্ত নামে এক যুবকের। তাকে আটক করে পুলিশ। পরে জানা যায়, এই অম্লান বিজেপি নেতা বলেই পরিচিত। পুরভোটে বৈদ্যাবাটি পুরসভার ১০নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু আচমকা কেন তাঁর নম্বর থেকে সাংসদের মোবাইলে প্রাণনাশের হুমকি মেসেজ? জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Aparupa Poddar-mp-arambagh-threat-message-arrest-bjp-leader
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…