খবর লাইভ : মুকুল রায় অন্তর্ধান রহস্যে এবার মুখ খুলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধায়ক পুত্র শুভ্রাংশু রায়৷ নাম না করেই বিজেপি-র দিকে ইঙ্গিত করে শুভ্রাংশু দাবি করেছেন, তাঁর বাবার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ মানসিক ভাবে অসুস্থ কাউকে ভুল বুঝিয়ে কোনও দলে যোগদান করানোর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভ্রাংশু৷
বাবাকে তিনি দিল্লি থেকে ফিরিয়ে আনতে চান বলেও জানিয়েছেন শুভ্রাংশু৷ তাঁর অভিযোগ, মুকুল যে দিল্লিতে যাচ্ছিলেন, তা জানতেন না তিনি৷ মুকুল রায়ের সঙ্গে ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন শুভ্রাংশু৷
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যে থেকেই মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা নিয়ে জোর জল্পনা ছড়িয়ে পড়ে৷ গতকাল বিকেলে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে বিমান ধরে দিল্লি রওনা দেন মুকুল৷ মুকুল রায় বিমানে উঠে যাওয়ার পর কলকাতা বিমানবন্দরে পৌঁছন পুত্র শুভ্রাংশু৷ মুকুলকে বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি৷ যদিও ততক্ষণে মুকুলের বিমান উড়ে যাওয়ায় তাঁকে নামানো সম্ভব হয়নি৷ রাত পৌনে দশটা নাগাদ দিল্লি পৌঁছন মুকুল৷ সেখানে পৌঁছেও অবশ্য বিমাবন্দরে অসংলগ্ন কথা বলতে শোনা যায় প্রবীণ এই নেতাকে৷ মুকুল দাবি করেন, তিনি দিল্লির বিধায়ক এবং সাংসদ৷ তাই রাজধানীতে গিয়েছেন তিনি৷
রাতেই বিমানবন্দর এবং বীজপুর থানায় মুকুলের নামে নিখোঁজ ডায়েরি করেন শুভ্রাংশু রায়৷ মুকুলের সঙ্গে থাকা তাঁর গাড়ির চালক এবং সর্বক্ষণের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ করেন শুভ্রাংশ৷তিনি বলেন, ‘মুকুল রায়ের মতো মানুষ দিল্লিতে গিয়ে বলছে আমি তো দিল্লির বিধায়ক- এমপি৷ মুকুল রায় এই মুহূর্তে জিজ্ঞেস করলে তারিখ কত, নাতি নাতনির ভাল নাম কী বলতে পারবেন না৷ রাজনৈতিক পরিস্থিতি জিজ্ঞেস করলে বলবেন আমেরিকা ভারতের গন্ডগোল চলছে৷ ওনার স্পাইনাল ব্রেন সার্জারি হয়েছে৷ পার্কিংসন, ডিমনেশিয়া, সিরোসিস অফ লিভার, হাই সুগার- প্রেসার রয়েছে৷
শুভ্রাংশু বলেন, ‘কারও মানসিক অবস্থা ঠিক না থাকলে তাঁর পরিবারের অনুমতি নিতে হয়৷ এর মধ্যে বড় টাকার খেলা আছে৷ পিছনে নিশ্চয়ই কোনও রাজনৈতিক দল আছে৷’
মুকুল পুত্র জানিয়েছেন, গতকালই মুখ্যমন্ত্রী ফোন করে মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ শুভ্রাংশুর কথায়, ‘আমাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছেন, কেউ দাঁড়ায়নি৷ মা মারা গেল, বাবার এত বড় অপারেশন হল, বিজেপি-র একজন নেতা খোঁজ নিয়েছে?’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…