খবর লাইভ : সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার পাশাপাশি আদালত অবমাননারও অভিযোগ করেছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ সত্ত্বেও তাঁকে সিবিআইয়ের নোটিস পাঠানো নিয়ে সোমবার সন্ধ্যায় টুইটারে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার ২৪ ঘণ্টার মধ্যেই সিবিআই একটি চিঠি পাঠাল অভিষেককে। এই চিঠিতে বলা হয়েছে, অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হল।
কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। বিচারপতির সেই ‘পর্যবেক্ষণ’কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার পরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায়।
এর পরেই মঙ্গলবার সকালে সিবিআই আরও একটি চিঠি পাঠিয়ে অভিষেককে জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই নোটিস স্থগিত রাখা হল।
গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে দলের ছাত্র-যিবদের সভায় অভিষেক বলেছিলেন, অভিযুক্তরা যাতে তাঁর নাম নেয় সেজন্য কেন্দ্রীয় এজেন্সি তাদের উপর চাপ তৈরি করছে। প্রমাণ স্বরূপ মঞ্চ থেকেই কুণাল ঘোষ ও মদন মিত্রের নাম নিয়েছিলেন তৃণণূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পরদিনই কুন্তল ঘোষের মুখে অভিষেকের সুর শোনা যায়। কুন্তল দাবি করেন, দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা তার উপর চাপ দিচ্ছেন।
এরপর জেল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তাঁর অভিযোগ সম্পর্কে চিঠিও লিখেন কুন্তল ঘোষ। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে লেখা ওই চিঠি নিয়ে অভিষেক এবং কুন্তলকে প্রশ্ন করতে পারবেন ইডি এবং সিবিআইয়ের তদন্তকারীরা। এমনকী মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদও করা যেতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…