খবর লাইভ : সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে এবং শিভম দুবে। তাদের ব্যাটে ভর করেই ২২৬ রান করে চেন্নাই। এই রান তারা করতে নেমে এক সময় দেখে মনে হয়েছিল, আরসিবি ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। সৌজন্যে ধোনির ঠান্ডা মাথার পরিকল্পনা। ম্যাচ জিতে যেন তেমন ইঙ্গিত দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতে ধোনি বলেন,”আমি উইকেটের পিছনে দাঁড়িয়ে সব সময় খেলা নিয়েই ভাবি। কীভাবে ম্যাচ জেতা যাবে সেটাই আমার মাথায় ঘোরে। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কীহবে সেটা না ভেবে কীভাবে জিতব সেটা ভাবতে থাকি।”
দলের বোলিং নিয়েও মুখ খুলেছেন ধোনি। এই নিয়ে তিনি বলেন,”চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করা খুব মুশকিল। একে ছোট মাঠ, তারপর শিশির পড়ে। তাই বোলাররা রান দেবেই। কিন্তু তাদের পাশে থাকতে হবে। বোঝাতে হবে, কীভাবে উইকেট নেওয়া যায়। আরসিবির বিরুদ্ধে উইকেট না নিতে পারলে আমরা জিততে পারতাম না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…