করোনা বাড়ায় নতুন করে নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য

খবর লাইভ : একদিকে তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসীকে ফের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হতে পারে। রাজ্যে সম্প্রতি নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। মঙ্গলবারই রাজ্য সরকারের এই বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হওয়া বৈঠকে অনেকেই রাজ্যে করোনার সংক্রমণ ফিরে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রাজ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রমণের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। দ্বিতীয় সপ্তহে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যুও হয়।

আরও পড়ুনঃ ম্যাচের মাঝে বাকবিতন্ডায় জড়িয়ে বিপুল জরিমানার সামনে নীতীশ-হৃত্বিক
চলতি বছরে রাজ্যে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল গত ২৫ মার্চ। তার দুই সপ্তাহ কাটতে না কাটতেই ১৩ এপ্রিল কলকাতায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্য হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, সম্প্রতি ভারতের অন্যত্রও করোনা সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি উদ্বেগজনক না হলেও আগাম সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে সাম্প্রতিক তথ্যে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক দিনে ১১ জনের মৃত্যু হয়। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া গত ১৩ এপ্রিল জানিয়েছেন, আগামী ৮-১০ দিন সংক্রমণ ধাপে ধাপে বাড়বে। তারপর তা কমতে শুরু করবে।

এমন পরিস্থিতিতে এই রাজ্যেও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪১। রবিবার ৫০০ টপকানোর পর গত ২৪ ঘণ্টায় ৯০ জন বেড়েছে। এই তথ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার আগাম সতর্কতা নিতে চায়।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব করোনাকালের নিয়ম-কানুন একটু একটু করে কার্যকর করা হবে রাজ্যে।একই সঙ্গে থার্মাল গান ও স্যানিটাইজার ব্যবহারেও জোর দেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago