খবর লাইভ : একটি টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল দাবি করেছিলেন, তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদ নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। দাবির সপক্ষে ৪টি চিঠি তুলে ধরেন তিনি। সেই সমস্ত চিঠিতে দেখা যায় তৃণমূলের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের নাম করে তাঁদের চাকরি দেওয়ার প্রস্তাব করছেন।
শুভেন্দুর নিশানায় অন্যতম ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হন অপরূপা। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘‘দম থাকলে টুইট করা কাগজ মিডিয়ার সামনে নিয়ে আয়, আমায় আউট করে দেখা।’’
ওই বিধায়ক সাংসদদের তালিকাতেই ছিল অপরূপার নাম। পাল্টা একটি টুইট করে শুভেন্দুকে আক্রমণ করেন অপরূপা। সরাসরি ‘তুই’ সম্বোধন করে বিরোধী দলনেতার মুখোশ খুলে দেওয়ার দাবি করেন তিনি। এ-ও জানান যে, এক সপ্তাহের মধ্যে ইডি-সিবিআই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে তিনি শুভেন্দুর বিরুদ্ধে মামলা করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…