উত্তরপ্রদেশে পুলিশি ঘেরাটোপে গুলি করে খুন‌ গ্যাংস্টার আতিক আহমেদকে!

খবর লাইভ : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের নাকের ডগায় আততায়ীদের হাতে খুন হলেন গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ। জানা গিয়েছে, দুজনকেই মেডিক্যাল করানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালে পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময়ই আচমকা আতিকের মাথায় গুলি লাগে। লুটিয়ে পড়েন আতিক। তার পর তাঁকে ও আশরাফকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেখানেই দু’ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ তিন দুষ্কৃতীকে ধরে ফেলেছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বন্দুকটিও।

তবে পুলিশের ঘেরাটোপে এমন একজন হাই প্রোফাইল গ্যাংস্টারকে কীভাবে গুলি করতে পারল আততায়ীরা তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুনঃ ফের পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ ঘিরে জল্পনা তুঙ্গে
জানা গিয়েছে, মোতিলাল নেহরু হাসপাতাল চত্বরের মধ্যে এই খুনের ঘটনা ঘটে গিয়েছে। উল্লেখ্য, যে মেডিক্যাল পরীক্ষার জন্য আতিক ও তার ভাই খালিদ আজিমকে ওরফে আশরফকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মেডিক্যাল টেস্ট মূলত ছিল কোর্টের নির্দিষ্ট আইনি নির্দেশে। শনিবার রাতের এই ঘটনার পর খুনিদের খোঁজ চলেছে। জানা গিয়েছে, সানি, লাভলেশ, অরুণ, এই তিন আততায়ী হত্যার নেপথ্যে রয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে।
শনিবার ছেলের শেষকৃত্যে উপস্থিত থাকার কথা জানিয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন আতিক। কিন্তু তাঁর আইনজীবী মণীশ খন্না জানান, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তীর ছুটি থাকার কারণে আতিকের আবেদনপত্রটি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। শনিবার ওই আবেদন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। তার আগেই অবশ্য আসাদের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে। আসাদ ছিলেন আতিকের তৃতীয় পুত্র। উমেশ পাল হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত আসাদ এবং তাঁর সঙ্গী গুলাম উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে হত হয়।

ছেলের শেষকৃত্যের দিনই পুলিশের চোখের সামনে খুন হয়ে গেলেন আতিকও।
পুলিশ ও মিডিয়ার সামনে গুলি চালনার এই ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।
দুজনকে হত্যার পরে হামলাকারীরা জয় শ্রী রাম স্লোগানও দেয় বলে জানা গিয়েছে। খুব কাছ থেকে এই হত্যাকাণ্ডের পরে গুলির খোল ও গুলি উদ্ধার করা হয়েছে।
হামলাকারীদের গুলিতে কাম সিং নামে এক কনস্টেবলও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পরে রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। একটি সূত্র থেকে বলা হচ্ছে এই ঘটনায়. ক্ষুব্ধ যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের থেকে রিপোর্ট তলব করেছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago