ফের জাপানের প্রধানমন্ত্রীর উপরে হামলা,কপাল জোরে বাঁচলেন ফুমিও কিশিদা

খবর লাইভ : ফের জাপানের প্রধানমন্ত্রীর উপরে হামলা৷ এ দিন জাপানের ওয়াকায়ামা বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ তখনই সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়৷ যদিও এ যাত্রায় অক্ষতই রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ এই ঘটনার পরই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কয়েক গুন বাড়িয়েছে জাপান৷
জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে৷ যদিও ঘটনায় কেউ হতাহত হননি৷ ঘটনার পরই এক সন্দেহভাজনকে আটক করেন পুলিশকর্মীরা৷ যদিও ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি স্থানীয় পুলিশ ।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ওয়াকায়ামা বন্দরে ভালই ভিড় জমেছিল৷ আচমকাই সেখানে বিস্ফোরণের জোরাল শব্দ হয়৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করে জনতা৷ নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী কিশিদাকে৷ তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago