খবর লাইভ : তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি, লাগোয়া পুকুর এবং জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এবার বাদ গেল না বাড়ির পাশে আঁস্তাকুড়ে। সেখানেও তল্লাশি চালাচ্ছে সিবিআই।
আসলে যেভাবে তদন্তের গতির সঙ্গে তাল মিলিয়ে মিলছে তথ্য ও নথি ,তাতে বাড়ির কোনও অংশই সিবিআইয়ের নজর এড়িয়ে যাচ্ছে না।
আরও পড়ুনঃ বিধায়ক জীবনকৃষ্ণর বাড়িতে আজ ফের ৬ সদস্যের সিবিআই দল, পুকুরের জল ছেঁচা চলছে
শুক্রবার থেকে শুরু হয়েছিল জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া পুকুরের জল তুলে ফেলার কাজ। তা চলছে শনিবারও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই পুকুরে বিধায়ক ফেলে দিয়েছেন তাঁর দু’টি মোবাইল ফোন, হার্ক ডিস্ক এবং মেমোরি কার্ড। সেগুলির তল্লাশি চলছে। তদন্তকারীদের ধারণা, ওই মোবাইল, হার্ড ডিস্ক এবং মেমোরি কার্ডে রয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা নথি।
জীবনকৃষ্ণের বাড়ির পিছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে ছ’টি নথিবোঝাই ব্যাগ উদ্ধার করেন তদন্তকারীরা। সেই নথি কী সংক্রান্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সবচেয়ে অবাক করা কান্ড সিবিআইয়ের দাবি অনুযায়ী, চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্যও। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে নিয়োগ দুর্নীতির শিকড় যে কত গভীরে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তদন্তকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…