যারা বিজেপি-তৃণমূলের কাছে শিরদাঁড়া বিকোয়নি, তাদের সঙ্গে সমঝোতা হতে পারে: সেলিম

খবর লাইভ : সিপিএম যখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে একটু একটু করে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি করছে, তখন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কার্যত স্বীকার করে নিলেন, তাঁদের সঙ্কীর্ণতার কথা। সেলিম বলেন, গত কয়েকমাস ধরে তাদের মিটিং-মিছিলে লোক উপচে পড়লেও এখনও তৃণমূলের বিকল্প হয়ে ওঠার মতো অবস্থায় আসেনি তারা।

মহম্মদ সেলিম কার্যত ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েই বার্তা দিলেন, সিপিএম খুব ভালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তরণের পথে তারা সঠিকভাবেই এগোচ্ছে। এই চেষ্টাটা জারি রাখতে হবে। তাহলে জয় হবেই হবে। মানুষ তাঁদের উপর ভরসা রাখতে শুরু করবে আবার। সেদিন আর বেশি দূরে নেই।
বুধবার রাজ্য কমিটির জবাবি ভাষণে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করে দিয়েছেন, একের বিরুদ্ধে এক প্রার্থীর রফার পথে যাওয়ার প্রশ্নই ওঠে না।

সিপিএমের দুদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে কোনোরকম রাখঢাক না করেই অকপটে দলের সত্যতা তুলে ধরলেন মহম্মদ সেলিম। তিনি সাফ জানান, দলের কর্মসূচিতে সাড়া পেলেও এখনও তারা তৃণমূলের বিকল্প হওয়ার জায়গায় পৌঁছতে পারেনি। মানুষের আস্থা অর্জনের চেষ্টা তারা চালিয়ে যাবেন।
পঞ্চায়েত নির্বাচনে দলের নীতির বাইরে গিয়ে বিজেপির সঙ্গে বামেদের তরফে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সমঝোতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ফের হুঁশিয়ারি দিল সিপিএম। একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের প্রয়াস হলেও। তবে কংগ্রেস-সহ ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে সিপিএমের আসন সমঝোতার কথা জেলা ও স্থানীয় স্তরে চলছে। আগামী ৭-১০ দিনের মধ্যে সেই সংক্রান্ত ছবি পরিষ্কার হয়ে যাবে বলে সিপিএম রাজ্য নেতৃত্বের আশা।
সেলিম বলেন, মনে রাখতে হবে এখন লড়াই আরও কঠিন। তাদের প্রতিদ্বন্দ্বী এখন শুধু তৃণমূল নয়, সাম্প্রদায়িক বিজেপির সঙ্গেও তাদের লড়াই লড়তে হচ্ছে। বিধানসভায় এবার কোনো জায়গা হয়নি তাঁদের। বর্তমান জোটসঙ্গী কংগ্রেস সাগরদিঘি উপনির্বাচনে জিতে বিধানসভায় জায়গা করে নিতে পারলেও সিপিএম এখনও পারেনি।
আসলে সিপিএম এখন পায়ের তলার মাটি শক্ত করতে বদ্ধপরিকর। সে জন্য আন্দোলন নিয়ে ময়দানে থাকতে চাইছে তারা। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোথায় কতটা শক্তি তারা বাড়াতে সম্ভবপর হয়েছে, তা মাপতে চাইছে সিপিএম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago