পারলেন না ধোনি, চেন্নাইকে ৩ রানে হারাল রাজস্থান

খবর লাইভ : শেষ ওভারে ২৯ বাকি ছিল কলকাতা নাইট রাইডার্সের । রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচটা ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন। বুধবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে অনেকটা একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শেষ ওভারে জিততে সিএসকের দরকার ছিল ২১ রান। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি , নন স্ট্রাইকার এন্ডে রবীন্দ্র জাদেজা । এ পরিস্থিতিতে ধোনি এর আগেও ম্যাচ জিতিয়েছেন, কিন্তু সেই ধোনি আর আজকের ধোনি এক নন। তা সত্ত্বেও আশায় বুক বেঁধেছিল চিপকের হলুদ জনতা।

আরও পড়ুনঃ ঐতিহাসিক! গঙ্গার নিচ থেকে সফলভাবে হাওড়া পৌঁছলো ইস্ট ওয়েস্ট মেট্রো

শেষ দুই ম্যাচে ধোনিকে ছয় মারতে দেখা গিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে নয়। তিনি কী করলেন? পরপর দুটো ছয় মারলেন। তারপর এক রান দিয়ে জাদেজাকে স্ট্রাইক দিলেন। সন্দীপ শর্মার দুর্দান্ত ইয়র্কারে এক রান নিয়ে ধোনিকে আবার স্ট্রাইকে পাঠালেন জাদেজা। শেষ বলে চাই পাঁচ রান। চার মারলে ম্যাচ টাই এবং সুপার ওভার। কিন্তু মাথা ঠান্ডা রাখলেন সন্দীপ, আবারও ইয়র্কার লেন্থে বল, ধোনি বল মাঠ পার করতে পারলেন না।

এ বছর আইপিএল যেরকম ‘মহাকাব্যিক’ ঢঙে এগোচ্ছে তাতে শেষ বলে ধোনি ছয় মেরে দিলেও আশ্চর্যের কিছু থাকত না। ম্যাচের পরে ধোনি বললেন, সমস্যা হয়ে গিয়েছে মাঝের ওভারগুলোয়। সে সময় খুচরো রান চালু থাকা উচিত ছিল। তিনি এও বললেন, তিনি ভেবেছিলেন স্পিন খুব একটা সমস্যা হবে না। এখানেই কি ভুল হয়ে গেল? ডিউ ফ্যাক্টর চেন্নাইতে খুব একটা থাকে না, তবে আজ কিছুটা শিশির পড়েছিল। তবু রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল সিএসকে ইনিংসে ‘স্পিড ব্রেকার’ লাগিয়ে দিয়ে গেলেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আর এক স্পিনার অ্যাডাম জাম্পা মার খেলেন ঠিকই, তাঁর ক্ষতিপূরণ দিলেন দুই পেসার সন্দীপ শর্মা এবং কুলদীপ সেন।

চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে দুই উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আবারও একটা হাফ সেঞ্চুরি করলেন জস বাটলার। চাহাল ভালো বল করলেন, সন্দীপ শর্মা শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে ম্যাচ জেতালেন। সবকিছু এক জায়গায় জড়ো করলে যেটা হয়, এবার লম্বা রেসের ঘোরা রাজস্থান। আইপিলের প্রথম বছরে শেন ওয়ার্নের নেতৃত্বে তারা কাপ জিতেছিল, তারপর শুধুই ব্যর্থতা। এবার কিন্তু কিছু একটা হতেই পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago