নিশীথকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

খবর লাইভ : কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ হল সুপ্রিম কোর্টে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২৮ মার্চ এই মামলায় হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ খারিজ করে মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত।

কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথের কনভয়ে ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় হামলার অভিযোগ ওঠে। সেই মামলায় গত ২৮ মার্চ হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের রায় দেয়। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্যেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণে বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই রায়ে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আপাতত রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে। মামলার ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাই কোর্টে মামলা ফেরত পাঠাল শীর্ষ আদালত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago