উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে

খবর লাইভ : উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদের। উমেশ পাল হত্যাকাণ্ডে ওয়ান্টেড ছিলেন আতিক আহমেদের ছেলে। হন্যে হয়ে তাঁকে খুঁজছিল উত্তরপ্রদেশ পুলিশ। অবশেষে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার-পুত্রের। শুধু আসাদ নয়, এনকাউন্টারে মৃত্যু হয়েছে আরও এক অভিযুক্তের। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাম নামে আরও এক অভিযুক্ত নিহত হয়েছেন এনকাউন্টারে। গোলাম, মাকসুদনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত আসাদ এবং গোলাম দুজনের মাথার দাম ৫ লাখ টাকা করে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দলকে লক্ষ্য করে গুলি চালায়। যার পাল্টা পদক্ষেপ হিসাবে পুলিশও গুলি চালায়। সেই গুলিতে নিহত হয়েছেন আসাদ এবং গোলাম। তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র, নতুন সেলফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।প্রসঙ্গত, বর্তমানে জেলবন্দি রয়েছেন গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদ। বৃহস্পতিবার আতিক ও তাঁর ভাইকে প্রয়াগরাজের একটি আদালতে তোলা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল ১১টা ১০ নাগাদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীনেশ গৌতমের এজলাসে পেশ করা হয়।
উল্লেখ্য ২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার সাক্ষী ছিলেন আইনজীবী উমেশ পাল। গত ২৪ ফেব্রুয়ারি, প্রয়াগরাজে বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয় উমেশ পালকে। গুলিতে নিহত হন তাঁর নিরাপত্তারক্ষীও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago