হঠাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস

খবর লাইভ : হঠাৎই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস।বৃহস্পতিবার বেলা বারোটার কিছু পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সিভি আনন্দ বোস। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

বৃহস্পতিবার আগাম কোনও খবর ছাড়াই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির হন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সোজা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে শিক্ষার পরিকাঠামো, পঠন পাঠন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।
অন্যদিকে এদিন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে কাছে পেয়ে বিক্ষোভে সামিল হয় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এসএফআই রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। একইসঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ১০ এপ্রিল সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি। জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনাও করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago