টেটে ৬টি ভুল প্রশ্নের উত্তর দেওয়া সব পরীক্ষার্থীকে নম্বর দিতে হবে: হাই কোর্ট

খবর লাইভ :কয়েক মাস আগেই সামনে এসেছিল যে ২০১৪-এর টেটে ৬ টি প্রশ্ন ভুল ছিল। সেই ৬টি ভুল প্রশ্নের উত্তর যে সব পরীক্ষার্থী দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই নম্বর দিতে হবে। বৃহস্পতিবার রায় ঘোষণা করে এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে এই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন যাচাই করতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করেছিলেন।সেই কমিটিও জানায়, ৬টি প্রশ্ন ভুল রয়েছে।কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারপতি চট্টোপাধ্যায় শুধুমাত্র মামলকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেন।কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বাকি চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, শুধু মামলকারীরা কেন ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন? বাড়তি নম্বর প্রত্যেকের পাওয়া উচিত।

কিন্তু বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে।এর পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।যদিও ২০১৯ সালের ১ এপ্রিল মামলা কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলা এত দিন বিচারাধীন ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার তার রায় ঘোষণা হল।এর ফলে ২০১৪-এর টেট পরীক্ষার ফলাফল আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago