খবর লাইভ : গরমে পুড়ছে ওড়িশা। রাজধানী ভুবনেশ্বরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বারিপদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি। ঝাড়সুকদায় পারদ চড়েছে ৪১.২ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সকলেরই। বাড়ি থেকে বেরোলেই গরমের হলকায় চোখমুখ পুড়ে যাওয়ার অবস্থা।
এই পরিস্থিতিতে
আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। ওড়িশার একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আগামিদিনে গরম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পড়ুয়াদের কথা ভেবে তাই আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হবে।
বুধবার থেকে আগামী পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জাপান সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই জরুরি বৈঠকে বসেন। কথা বলা হয় আবহবিদদের সঙ্গেও। সব মহলের সঙ্গে আলোচনা করেই বুধবার থেকে পাঁচ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত জারি হয়। সংক্রান্তির উৎসবেও গরমের প্রবল দাপট অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…