খবর লাইভ : গরমের দাপট যেমন বাড়ছে, তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ। বুধবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত ১ সেপ্টেম্বর দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৭৪৯৬। এরইমধ্যে উদ্বেগ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, কোভিড রোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। এই ওমিক্রনের জেরেই দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল।
পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন। মঙ্গলবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৬৭৬ জন। পরের ২৪ ঘণ্টায় সংক্রমণ একলাফে অনেকটাই বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা বেড়েছে।
কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ১৮৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছে কেরলে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। এক দিনে ৯১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এ ছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…