আজ আইপিএলে কেকেআরের প্রতিপক্ষ হার্দিকের গুজরাট

খবর লাইভ : মোতেরায় রবিবার একম্যাচে চারজন রিস্ট স্পিনারকে খেলতে দেখা যাবে। এখন প্রশ্ন হল, উইকেট থেকে কতটা টার্ন পাবেন তাঁরা

আজ আইপিএল-এর তৃতীয় ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বিকেলে নীতীশ রানাদের সামনে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। পরপর দু’ম‍্যাচ জিতে ভালো জায়গায় হার্দিকরা। অপরদিকে শেষ ম‍্যাচে আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় পায় কেকেআর। তাই তারা চাইবে গুজরাটর বিরুদ্ধে সেই জয়ের ধারা বজায় রাখতে।

মোতেরায় রবিবার একম্যাচে চারজন রিস্ট স্পিনারকে খেলতে দেখা যাবে। এখন প্রশ্ন হল, উইকেট থেকে কতটা টার্ন পাবেন তাঁরা।আহমেদাবাদে এখন প্রচণ্ড গরম। তার উপর গুজরাত-কেকেআর বিকেলের ম্যাচ। রোদ্দুরে উইকেট যত শুকোবে, তত সুবিধা স্পিনারদের। সুতরাং নারিন, বরুণ, সুয়াস, রশিদরা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবেন। তবে মহম্মদ শামি যে ফর্মে আছেন, তাতে কেকেআর টপ অর্ডার কতটা স্বস্তিতে থাকে, সেটাও প্রশ্ন। বিশেষ করে মনদীপরা যখন প্রথম দুই ম্যাচে ব্যর্থ। হোম ম্যাচে গুজরাত টাইটান্স একটু হলেও এগিয়ে। হোম কন্ডিশন কাজে লাগানোর ক্ষেত্রে হার্দিকের দল এখনও পর্যন্ত মুন্সিয়ানা দেখিয়েছে। তাঁরা পরপর দুটি ম্যাচ জিতে ভাল জায়গায়। কেকেআর দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। একটিতে হার। তবে বৃহস্পতিবার ইডেনে আরসিবিকে ৮১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।রবিবারের ম্যাচের আগে যা নাইট শিবিরকে লড়াইয়ের অক্সিজেন জোগাচ্ছে। সেই ম্যাচে কেকেআরের তিন স্পিনার সব উইকেট ভাগ করে নিয়েছেন। বরুণ চারটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকেটপ্রাপ্তি ঘটেছে নারিন ও অভিষেক ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা সুয়াসের।

কেকেআরের বাকি দুই রিস্ট স্পিনারকে যতটা উইকেটের উপর ভরসা করতে হয়, সুয়াসকে ততটা করতে হয় না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, হাওয়ায় খুব দ্রুত আসে এই তরুণের বল। ব্যাটাররা বুঝে উঠতে পারেন না। ফলে মোতেরায় উইকেটের দিকে তাকাতে হবে না তাঁকে। প্রশ্ন হল, শুভমন গিলের সামনে নাইটদের স্পিন অস্ত্র কতটা কাজ করবে। ঋদ্ধিমান সাহা শুক্রবার বলেছেন, তাঁদের তরুণ ওপেনার জীবনের সেরা ফর্মে রয়েছেন। যাঁর সঙ্গে ইনিংস শুরু করতে নেমে অনেক সুবিধা পাচ্ছেন। স্ট্রোক নিতে পারছেন। অধিনায়ক হার্দিক এখনও বড় কিছু করতে পারেননি। তবে ডেভিড মিলার দরকারের সময় দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক যেভাবে আগের দুটি ম্যাচে রশিদ বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। নাইটদের জন্য রাসেলের রান না পাওয়া একটা সমস্যা।পাঞ্জাব ম্যাচে তাও ৩৫ রান করেছেন। কিন্তু ইডেনে তিনি আউট হয়েছেন প্রথম বলে। তবু কেকেআর ২০৪ রান তুলতে পেরেছিল গুরবাজ, শার্দূল ও রিঙ্কুর জন্য। নাইটদের টপ অর্ডার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে। ওপেনার গুরবাজ এর মধ্যেও হাফ সেঞ্চুরি করেছেন। পরে ১০৩ রানের পার্টনারশিপ খেলে ছবিটা বদলে দেন রিঙ্কু ও শার্দুল। নাইটদের জন্য এমনই পার্টনারশিপ দরকার রবিবারের ম্যাচে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago